দক্ষিণ সুরমা হোটেল-রেস্তোরা মালিক সমিতি’র নিয়মিত সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা হোটেল-রেস্তোরা মালিক সমিতি’র নিয়মিত সভা অনুষ্ঠিত

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৫:১১:২৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা হোটেল-রেস্তোরা মালিক  সমিতি’র নিয়মিত সভা অনুষ্ঠিত

সংগৃহীত


বাংলাদেশ হোটেল-রেস্তোরা মালিক সমিতি, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখা আগামী ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে সিলেট তথা দক্ষিণ সুরমায় কর্মরত সকল পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী ও মেহনতি মানুষের প্রতি অভিনন্দন জানিয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভায় এ অভিনন্দন জানানো হয়।

এক প্রস্তাবে বলা হয়, অনেক আন্দোলন-সংগ্রাম, রক্ত-ঘাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত শ্রমিক সমাজের অধিকারের প্রতি উদারমনা প্রত্যেক সচেতন নাগরিকের মানবিক সহানুভূতি ও সম্মান থাকা বাঞ্ছনীয়। তাই হোটেল-রেস্তোরা মালিক সমিতি, উপজেলা শাখা শ্রমজীবী মানুষের এ প্রাপ্তিকে যথাযথ মর্যাদা প্রদানে উদার। 

সভায় মহান মে দিবসকে সামনে রেখে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কর্তৃক হোটেল-রেস্তোরা মালিক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখা বরাবরে দেয়া চিঠিকে স্বাগত জানানো হয়। এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে হোটেল শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে বৈঠকের জন্য মালিক সমিতির পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

সভায় অপর এক প্রস্তাবে বলা হয়, আউলিয়াকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়ার মহান পদস্পর্শে ধন্য, পাহাড়-টিলা ঘেঁরা চা-বাগান অধ্যুষিত সিলেট দেশ-বিদেশে সমৃদ্ধ পর্যটন এলাকা হিসেবে স্বীকৃত। সরকারি প্রত্যেকটি ছুটির দিনে সিলেটে পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষণীয়। তাই মে দিবসের দিনে সরকারি ছুটি হওয়ায় সিলেটে পূর্বের মতো পর্যটকরা আসবেন বলে আমরা আশাবাদী। সিলেটে আগত পর্যটকরা আমাদের মেহমান সমতুল্য। কিন্তু যদি মে দিবসের ছুটির কারণে সিলেটের হোটেল-রেস্তোরাগুলো খোলা না থাকে, তবে আগত পর্যটকদের অমানবিক দুর্ভোগ পোহাতে হবে। যা কোন অবস্থাতেই সিলেট নগরবাসীর জন্য সম্মান ও সুখকর নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় মে দিবসের ছুটির দিনে সিলেটের হোটেল রেস্তোরা খোলা রাখার ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসন সুচিন্তিত ও শান্তিপূর্ণ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে হোটেল-রেস্তোরা মালিক সমিতি আশাবাদী।

সভার সাংগঠনিক প্রস্তাবে হোটেল-রেস্তোরা মালিক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার নবগঠিত নির্বাহী কমিটির অভিষেক আগামী মে মাসের শেষার্ধে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। 

সমিতির উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, হাজী আব্দুল কাদির ও বদরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, অন্যতম সদস্য হাজী ফুল মিয়া, এমদাদ হোসেন, মোঃ গোলাম মোস্তফা, মনির হোসেন, সালাহ উদ্দিন, টিপু আহমদ, রুহেল আহমদ, ফারুক আহমদ প্রমুখ। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক