নিউইয়র্কে গুলিতে নিহত কানাইঘাটের ইউসুফের বাড়িতে শোকের মাতম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে গুলিতে নিহত কানাইঘাটের ইউসুফের বাড়িতে শোকের মাতম

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৭:৩৪:৩৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে গুলিতে নিহত কানাইঘাটের ইউসুফের বাড়িতে শোকের মাতম

ফাইল ছবি


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে নিহত সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোঃ ইউসুফ জনির (৪৫) বাড়িতে চলছে শোকের মাতম।

শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেনার স্ট্রিটে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের সাবেক মেম্বার নুরুল হকের পুত্র ইউসুফ জনি ও কুমিল্লা জেলার বাবুল উদ্দিনকে। বন্দুকধারীর গুলিতে নিহত আবু সালেহ ইউসুফ জনি’র মৃত্যুর সংবাদ তার পরিবার ও আত্মীয়-স্বজনরা জানার পর তাদের কান্না থামছে না।

পারিবারিক সূত্রে জানা যায়, ১০ মাস পূর্বে স্ত্রী এবং ৫ বছর ও আড়াই বছরের দুই মেয়েকে নিয়ে স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইউসুফ জনি। সেখানে একটি পেইনটিং কোম্পানীতে কর্মরত ছিলেন তিনি। তার পরিবারের সদস্যরা সিলেট শহরের মেজরটিলায় বসবাস করে আসছেন। বন্দুকধারীর গুলিতে ইউসুফ জনির মৃত্যুর সংবাদ প্রথমে তার পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাটের দুলাল আহমদ জানান। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছেলে ইউসুফ জনির মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে পিতা-মা সহ পরিবারের লোকজন বার বার মুর্ছা যাচ্ছেন। নিহতের সিলেট শহরের বাসায় চলছে শোকের মাতম। নিহত দু’জনের লাশ নিইউয়র্ক পুলিশের হেফাজতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার ইউসুফ জনি ও বাবুল উদ্দিন বাফেলোর জেনার স্ট্রিটে ১০০ ব্লকে একটি বাসার রং এর কাজে ছিলেন। এ সময় কয়েকজন আততায়ীরা বাবুল উদ্দিনের কাছে চাঁদা দাবী করে। টাকা না দেয়ায় তারা বাবুল উদ্দিনকে ছুরিকাঘাত করলে তাকে রক্ষা করতে ইউসুফ জনি এগিয়ে গেলে আততায়ী বন্দুকধারীরা তাদের দু’জনকে গুলি করে হত্যা করে। তারা দু’জনই কিছুদিন আগে বাফেলোতে স্থান পরিবর্তন করেছিলেন বলে জানা গেছে।

বাফেলো পুলিশের মুখাপত্র মাইকেল জে ডিজর্জ বলেন, শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার জেনার স্ট্রিটে ১০০ ব্লকে গুলির খবর পায় পুলিশ। পরে পুলিশের সোয়াত টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় জড়িত কে বা কারা তাদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকান্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক