কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১জনের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১জনের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৮:১৯:৩৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১জনের মৃত্যু

ফাইল ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রমজান আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৮) এপ্রিল ভোর রাতে উপজেলার  রাধানগর হাওরে এঘটনা ঘটে। 

নিহত রমজান আলী  ইসলামপুর পূর্ব ইউনিয়নের মুসলিমপাড়া (চন্দ্রনগর) গ্রামের আব্দুল মতিনের পুত্র।

স্থানীয় এলাকাবাসী জানান, রোববার ভোর রাতে মাছ শিকার করতে হাওরে গিয়েছিলেন রমজান মিয়া। তখন কোনো এক সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি দৈনিক জৈন্তা বার্তাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ । তিনি বলেন,  পরিবার চাচ্ছে পোস্টমর্টেম না করে লাশ নিয়ে যেতে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক