জৈন্তাপুর হাওড়ে বোরো ধান ৮০% কর্তন ২১,৬৬৭ মে:টন লক্ষমাত্রা অর্জনে আশাবাদী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর হাওড়ে বোরো ধান ৮০% কর্তন ২১,৬৬৭ মে:টন লক্ষমাত্রা অর্জনে আশাবাদী

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ০২:১২:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুর হাওড়ে বোরো ধান ৮০% কর্তন ২১,৬৬৭ মে:টন লক্ষমাত্রা অর্জনে আশাবাদী

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় চলতি মৌসুমে ইরি বোরো ধান কেটে শুধু মাত্র হাওড়াঞ্চল এলাকায় ৮০% ধান তুলতে সক্ষম হয়েছে। হাওড় বাদে গ্রামাঞ্চলে ধানি জমিতে ৫০% শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের দেয়া তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পাহাড়ী ঢলে উপজেলার নিম্নাঞ্চলের হাওড়ে ঢলের পানি প্রবেশ করে। তবে তা দীর্ঘস্থায়ী না হওয়ায় ও বোরো ধানের রোপন আগাম হওয়ার কারণে সেগুলো কেটে তুলে ফেলতে সক্ষম হয়েছে কৃষকেরা। বাকি ২০% হাওড়ের জমির ধান আগামী সপ্তাহের মধ্যে তুলে ফেলতে সক্ষম হবে কৃষকেরা।

তা ছাড়া হাওড়ে ঢলের পানি প্রবেশ করলেও এই সমস্ত এলাকায় উচ্চ ফলনশীল জাতের ধান হওয়ায় পানিতে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেয়া তথ্য মতে চলতি মৌসুমে হাওড় ও সেচযোগ্য জমি মিলিয়ে মোট ৫ হাজার ৪ শত ২৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। তার মধ্যে হাইব্রিড, উফশী ও স্হানীয় জাতের ধান রয়েছে।

এ বছর হাইব্রিড জাতের ধানের মধ্যে এলএইচ ৮ এইচ, রুপোলী ৭, মায়না,হীরা ও টিয়া প্রজাতির ধান চাষ করা হয়েছে। উচ্চ ফলনশীল বা উফশী প্রজাতীর মধ্যে ব্রীধান ২৮,২৯,৮৮,৮৯,৯২ ও বঙ্গবন্ধু ১০০ বিনা ২৫ ধানের পাশাপাশি স্হানীয় প্রজাতির ধান চাষ করা হয়েছে। 

হাইব্রিড জাতের ধান পুরো উপজেলায় ১২শ ৫০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। হেক্টর প্রতি চাউল উৎপাদন লক্ষমাত্রা ৪ দশমিক ৭৫ মেট্রিকটন। সে হিসাবে হাইব্রিড জাতের ধান থেকে ৫ হাজার ৯ শত ৩৮ মেট্রিকটন চাল উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে। 

এ বছর উপজেলায় উচ্চ ফলনশীল বা উফশী প্রজাতীর ধান ৪ হাজার হেক্টর জমিতে চাষ করা হয়েছে। হেক্টর প্রতি চাউল উৎপাদন লক্ষমাত্রা ৩ দশমিক ৮৫ মেট্রিকটন। সে হিসাব অনুযায়ী উফশী প্রজাতীর ধান থেকে ১৫ হাজার ৪ শত মেট্রিকটন চাল উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে। 

পাশাপাশি স্হানীয় প্রজাতির ধান পুরো উপজেলায় ১শত ৭৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং হেক্টর প্রতি চাউল উৎপাদন লক্ষমাত্রা ১ দশমিক ৮৮ মেট্রিকটন।তা থেকে চলতি মৌসুমে ৩ শত ২৯ মেট্রিকটন চাল উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে মেঘালয় পাহাড়ে ভারীবৃষ্টিতে সিলেট জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল পাহাড়ী ঢলে প্লাবিত হওয়ার কথা বলা হয়েছে।

সে হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, হাওড়াঞ্চলের জমিতে থাকা ২০% ধান ও উঁচু জমিতে থাকা ৫০% ফসল ঢলের পানি বৃদ্ধি পাওয়ার পূর্বেই কর্তন করতে সক্ষম হওয়া সম্ভব। 

এ বছর আকম্মিক কোন প্রাকৃতিক দুর্যোগ আগামী দুই সপ্তাহে না হলে চলতি মৌসুমে উপজেলার ৫ হাজার ৪ শত ২৫ হেক্টর জমি থেকে উৎপাদন লক্ষমাত্রা অনুযায়ী  ২১ হাজার ৬শত ৬৭ মেট্রিকটন চাল উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলে উপজেলার কিছু নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হলেও ফসলের তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী দুই সপ্তাহে আবহাওয়া অনুকূলে থাকলে পুরো উপজেলায় চলতি মৌসুমে ইরি বোরো ধান তুলে ফেলতে সক্ষম হবে কৃষকরা। সেই সাথে প্রতিটি ইউনিয়নে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের পাশাপাশি মনিটরিং জোরদার করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

তিনি আরো বলেন, ইরি বোরো ফসল পরে আগামী আউশ মৌসুমকে সামনে রেখে বর্তমানে কৃষক পর্যায়ে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক