সিলেটে যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সিলেটে যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০৯:৩৭:২৭ পূর্বাহ্ন

সিলেটে যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবি: নিজস্ব


জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর মুক্তিযোদ্ধা সংসদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, এই অবৈধ সরকার তপ্ত প্রবাহের ন্যায় এক বিষাক্ত চেম্বারে দেশের জনগণকে নিপীড়ন– নির্যাতন করে যাচ্ছে তার ধারাবাহিকতায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্না এক বছর কারান্তরীণ রাখা হয়েছে এখন সভাপতি টুকুকে কারাগারে প্রেরণ করা হয়। 

তিনি আরো বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথিরাই এই সরকারের বন্দিশালা ভেঙে অচিরেই সবাইকে মুক্ত করবে।

এসময়  উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ফখরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জি এম বাপ্পি, জামিল আহমদ, উসমান গনি, মকসুদুল করিম নোহেল, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ, এস এম পলাশ সহ জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক