সিলেটের সুরমা টাওয়ার থেকে পড়ে এক যুবকের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সিলেটের সুরমা টাওয়ার থেকে পড়ে এক যুবকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০১:২০:১৫ পূর্বাহ্ন

সিলেটের সুরমা টাওয়ার থেকে পড়ে এক যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেট মহানগরীর তালতলা ভিআইপি রোডের সুরমা টাওয়ার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

তার নাম মো. বুরহান উদ্দিন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় চাকরিরত ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, তার সঙ্গে ছিলেন একজন তরুণী। তবে ঘটনার আকস্মিকতায় তিনি জ্ঞান হারিয়ে পেলেন। 

বোরহান উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেরামত নগরের ৭৯৫ ধলাইপাড় এলাকার আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই বোরহান নামের ওই যুবক ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় একটি মেয়ে সেখানেই জ্ঞান হারান।

তবে মেয়েটির সঙ্গে ছেলের সম্পৃক্ততা ছিল কি না, তা কেউ বলতে পারেন না।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মঈন উদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শীদের কেউ  বলছেন, ছেলেটি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে।

আবার কেউ বলছেন, ১০ তলা ভবনের পাঁচতলা থেকে পড়ে মারা গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঘটনার আকস্মিকতায় একটি মেয়ে জ্ঞান হারিয়েছে। ছেলেটির সঙ্গে ওই মেয়েটির কোনো সম্পর্ক ছিল কি না, নাকি ঘটনাটি দেখে জ্ঞান হারিয়েছেন, এ নিয়ে তদন্ত চলছে।  

তিনি বলেন, মরদেহের সঙ্গে সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখার একটি আইডি কার্ড পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, বোরহান সিলেট সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় কর্মরত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক