সিলেটে চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিনের আত্মহত্যা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সিলেটে চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিনের আত্মহত্যা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০৩:০১:৪০ পূর্বাহ্ন

সিলেটে চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিনের আত্মহত্যা

ছবি: সংগৃহীত


সিলেটের শাহপরাণ এলাকায় মো. দেলোয়ার হোসাইন দিলাল (১৯) নামে মসজিদের এক মুয়াজ্জিন এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে।

দিলাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। তিনি শাহপরাণ থানাধীন শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা  গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। 

পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। দিলালকে তাঁর শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা -‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ 

 পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কী কারণে এই মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক