সিলেট ধোপাগুলে সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাটের দুই জনের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সিলেট ধোপাগুলে সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাটের দুই জনের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০৩:১০:১৭ পূর্বাহ্ন

সিলেট ধোপাগুলে সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাটের দুই জনের মৃত্যু

ছবি: নিজস্ব


সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তারা দুজন অটোরিকশার যাত্রী। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামেরর রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ঢ ১৮৫৪৩৬ ট্রাক) সিলেটের দিকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু ঘটে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক