শাবিতে প্রথমবারের মতো উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন মেলা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শাবিতে প্রথমবারের মতো উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন মেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০৬:০০:৪০ পূর্বাহ্ন

শাবিতে প্রথমবারের মতো উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন মেলা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে এ মেলার আয়োজন করে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কমিটির

ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশন বিভাগ। 


এপিএ’র উদ্ভাবনী ফোকাল পয়েন্ট এসএম আমিন আল মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয়কে সেবা দেওয়ার মত ৩০টি উদ্ভাবনী প্রজেক্ট মেলায় প্রদর্শনী করা হয়।এর মধ্যে ১০টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারের জন্য বাছাইকৃত প্রজেক্টগুলোর মূল্যায়ন

কমিটির দায়িত্বে ছিলেন শাবির গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় তিনি বলেন, ‘সবগুলো প্রজেক্টই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবাকে সহজীকরণে কাজে লাগবে। বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে এসব প্রজেক্টগুলোর যদি সংযোগ করা যায় তাহলে সকলে এসবের সুযোগের আওতায় আসবে।’

তিনি আরও বলেন, ‘উদ্ভাবনীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় আন্তরিক। শিক্ষক-শিক্ষার্থীরা এ সেক্টরে কাজ করতে চায় আমরা সবসময় সহযোগিতা করব।’ 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক  আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, বিশ্ববিদ্যালয়  মঞ্জুরী  কমিশনের রিসার্চ  এন্ড পাবলিকেশন  ডিভিশনের পরিচালক ড. মো.  ফকরুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও দপ্তরের কর্মকর্তারা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক