জৈন্তাপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০৬:৫৯:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল)  উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার সমাপনি দিনে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীরা তাদের জন্য নির্ধারিত স্টলে তাদের আবিষ্কৃত মডেল গুলো উপস্হাপন করেন।

সমাপনী দিনে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত ক্ষুদে শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত মানুষের কল্যানে, নিরাপত্তায়, বাসযোগ্য পরিবেশ, জ্বালানি সাশ্রয়,অগ্নিনির্বাপক সুরক্ষা, পরিবেশ বান্ধব বিভিন্ন নমুনা প্রদর্শন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের উদ্ভাবনের বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  বিভিন্ন স্কুল কলেজ হতে আগত শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াডের অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে বিকেলে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ও কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াডে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার ভুমি ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া সহ বিভিন্ন স্কুল কলেজ হতে আসা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক