ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি মৌজায় দ্বারিরপারে রাতের আধারে ফিসারি থেকে মাছ ও শ্যালো মিশিন চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফিশারির পাহারাদার শফিক মিয়া বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন,দারিরপার গ্রামের মৃত নিয়াজ উল্লাহর ছেলে সোয়েব মিয়া ও রুবেল আহমদ। অভিযোগ সূত্রে জানা যায়,যুক্তরাজ্য প্রবাসী হেলাল মিয়ার ফিশারিতে পাহারাদার হিসাবে কাজ করেন শফিক মিয়া। গত ২৮ এপ্রিল মাছ মারতে তিনি ফিসারিতে পানি নিষ্কাশনে ৩ টি শ্যালো মেশিন লাগিয়েছেন।
২৯ এপ্রিল রাত আনুমানিক তিনটায় অভিযুক্তরা এসে রাতের আধারে ১ টি শ্যালো মেশিন ও ফিসারীর হাপারে রাখা মাছ নিয়ে যাওয়ার সময় পাহারাদার শফিক মিয়া টর্চ লাইটের আলোয় দেখে বাধা প্রদান করিলে তারা দেশীয় অস্ত্র খাসিয়া দা দেখিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। মাছ ও শ্যালো মেশিন সহ যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।বাদী শফিক মিয়া জানান অভিযুক্ত সোয়েব আহমদ বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি করে।
ওয়ার্ড সদস্য মতিউর রহমান বলেন,বিষয়টি তারা আমাকে অবগত করলে আমি বিবাদীকে লোক মারফত খোঁজ করি। বিবাদী আমার কথায় সাড়া না দেওয়ায় আমি তাদেরকে আইনের আশ্রয় নিতে বলি।তিনি আরো বলেন, এদের আরো অনেক বিষয়ে আমি এইভাবে শেষ করে দিয়েছি।
অভিযোগের প্রেক্ষিতে ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু আই সি জহির উদ্দিন সরেজমিন পরিদর্শন করে বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম সি




