সিলেটে তীব্র তাপদাহে মহানগর যুবলীগের পানি ও স্যালাইন বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সিলেটে তীব্র তাপদাহে মহানগর যুবলীগের পানি ও স্যালাইন বিতরণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন

সিলেটে তীব্র তাপদাহে মহানগর যুবলীগের পানি ও স্যালাইন বিতরণ

ছবি: নিজস্ব


তীব্র তাপদাহে  সিলেটে রিকশাচালক, পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে  সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

পানি ও স্যালাইন বিতরণকালে  সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যুবলীগ সর্বদা নিপীড়িত মানুষের স্বার্থে রাজনীতি করে। তাই আজ যখন তীব্র তাপদাহে সর্বসাধারণের কষ্ট হচ্ছে, তখন সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা ঘরে বসে নেই। আমাদের নেত্রী সেই শিক্ষা দেয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের আপনাদের কাছে পাঠিয়েছেন সুপেয় পানি দিয়ে তৃষ্ণা মেটাবার জন্য। আপনাদের কষ্ট লাঘব করার জন্য।

তিনি আরো বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা মানুষের মধ্যে পানি বিতরণ করছি। আমরা চাই মানুষের ভেতরে পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করছি। এই কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন-  সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রাহেল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমদাদ হেসেন ইমু, অর্থ সম্পাদক আনিসুর রহমাম তিতাস, তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ, সহ-সম্পাদক মনসুর হাসান চৌধুরী সুমন, সদস্য এমদাদুল হক উবেদ, সুমন ইসলাম খান, ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আল মোমিন, যুবলীগ নেতা জাকারিয়া মাহমুদ, স্বপন সরকার।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক