সারাদেশে যখন তীব্র তাপদাহ তখন স্বস্তির বৃষ্টিতে ভিজছে সিলেটবাসী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সারাদেশে যখন তীব্র তাপদাহ তখন স্বস্তির বৃষ্টিতে ভিজছে সিলেটবাসী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:০৭:০৫ পূর্বাহ্ন

সারাদেশে যখন তীব্র তাপদাহ তখন স্বস্তির বৃষ্টিতে ভিজছে সিলেটবাসী

ছবি: সংগৃহীত


দেশের বিভিন্ন অঞ্চলে যখন বইছে তীব্র তাপদাহ তখন স্বস্তির বৃষ্টিতে ভিজছে সিলেটবাসী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৬ দশমিক ৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক