শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনকে ফাঁসি ও একজনকে ৩ বছরের কারাদন্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনকে ফাঁসি ও একজনকে ৩ বছরের কারাদন্ড

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনকে ফাঁসি ও একজনকে ৩ বছরের কারাদন্ড

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ প্রদান করেছেন আদালত। এছাড়া আরও একজনকে ৩ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

মৃত্যুদন্ডপ্রাপ্ত ৩ আসামিকে ১ লক্ষ করে টাকা জরিমানা এবং অপর জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২৫) ও নূরপুর গ্রামের মলাই মিয়ার ছেলে শান্ত (২৬) এবং বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের ছেলে জাহিদ মিয়া (২৮)।

এছাড়া কারাদন্ড প্রদান করা হয়- মররা গ্রামের মৃত মরম আলীর ছেলে লিমন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি সরোয়ার আহমদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামীরা পরিকল্পনা করে তানভীরকে হত্যা করে তার লাশ পুঁতে রেখেছিল। আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

রায়ে উল্লেখ করা হয়, মৃত্যু নিশ্চিত হওয়া না পর্যন্ত দন্ডপ্রাপ্তদের গলায় ফাঁস দ্বারা ঝুলিয়ে রাখতে হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জানুয়ারি শায়েস্তাগঞ্জের নসরতপুরের বাসিন্দা তানভীর হোসেন নিখোঁজ হন। এরপরই তার বাবার কাছে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে কল আসে।

এ ঘটনায় অনুসন্ধান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব আসামিদের আটক করলে তারা তানভীরকে হত্যা করে পুকুরে পুতে রাখা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ অনুসন্ধানে জানা যায়, ছয় বছর আগে তানভীরের বাবার কাছে অপমানিত হন মামলার আসামী উজ্জ্বল মিয়া ও তার বাবা। এ ঘটনার পর প্রবাসে চলে যান উজ্জ্বল। ছয় বছর পর ২০২১ সালে দেশে ফিরে প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন উজ্জ্বল মিয়া। পরিকল্পনা অনুযায়ী তানভীরকে ডেকে গ্রামের পুকুরপাড়ে নিয়ে আসেন আসামি শান্ত।

পরে শান্ত ও জাহিদ তানভীরকে ধরে রাখেন ও উজ্জ্বল তানভীরের গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ পুকুরে কাঁদার মধ্যে চাপা দেন।

ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তানভীরের বাবার মুঠোফোন নম্বরে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয় বলেও পুলিশের অনুসন্ধানে উঠে আসে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার