নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:২৮:২৫ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে বলে জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

তিনি গতকাল মঙ্গলবার  দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে একথা বলেন। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সরকারি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

সংসদ সদস্য বলেন, আমরা শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। কোন প্রার্থী অথবা সমর্থকের দ্বারা যেন সুষ্ঠু নির্বাচন বাঁধাগ্রস্ত না হয় সেজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। 

এ সময় তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করতে সকলকে নির্দেশনা দেন। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরজানা আক্তার মিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার