সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:৩১:৫০ পূর্বাহ্ন

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

ছবি: সংগৃহীত


“মে দিবসের সার্বজনীন স্ববেতনে ছুটি বাস্তবায়ন কর, সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা মে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩ এর উদ্যোগে সিলেট নগরীর তালতলাস্থ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। 

 সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মহান মে দিবসে জাতীয়ভাবে ছুটি থাকলেও বেশিরভাগ মালিকপক্ষ তাদেরকে ছুটি দিতে চায় না। জোরপূর্বকভাবে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। 

গত সোমবার (২৯ এপ্রিল) রাত ১০টায় নগরীর শিবগঞ্জ এলাকায় হোটেল শ্রমিক শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক শ্রমিকদেরকে নিয়ে মে দিবস উপলক্ষে লিফলেট বিতরণকালে শাফরন রেস্টেুরেন্টে ঢুকে লিফলেট দিতে চাইলে ঐ হোটেলের মালিক রাজন আহমদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্ত্রাসী দিয়ে হুমকি দেয় এবং তাকে হোটেল থেকে বের করে দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। 

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. ইউসুফ জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা মো. নুরুল ইসলাম মুকবুল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-০০৭ এর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠকি সম্পাদক মো. রফিকুল ইসলাম উজ্জল, দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া, জেলা কার্যকরি সদস্য মো. মোজাম্মেল আলী, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মো. আমিন উল্লাহ আল আমিন, এয়ারপোর্ট থানা কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন, শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, প্রচার সম্পাদক মো. সাব্বির মিয়া, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দবির মিয়া।

এসময় উপস্থিত ছিলেন মো. অন্তর ইসলাম জাবেদ, মো. রাজু মিয়া, মো. কামাল মিয়া, মো. জহির মিয়া প্রমুখ।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক