লাখাইয়ে ইয়াবা ও নগদ টাকা সহ ৩ জন আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

লাখাইয়ে ইয়াবা ও নগদ টাকা সহ ৩ জন আটক

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:৩৮:৪৮ পূর্বাহ্ন

লাখাইয়ে ইয়াবা ও নগদ টাকা সহ ৩ জন আটক

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের  লাখাই উপজেলায়  ১২শ ৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১৩ হাজার টাকাসহ তিন জনকে  আটক করেছে লাখাই থানার পুলিশ। 

জানা যায়,  মঙ্গলবার ৩০ এপিল লাখাই  থানা পুলিশের  অভিযান  উপজেলার  মোড়াকরি গ্রামের জুনায়েদ মিয়ার ছেলে জুমাল মিয়া(৩০), ভাদিকারা গ্রামের জহুর আলীর ছেলে আকরাম আলী(৪০) ও সুবিদপুর গ্রামের আয়াত আলীর ছেলে পাতা মিয়া(৩৮)  কে ইয়ারা ও নগদ  অর্থ সহ গ্রেফতার করে লাখাই থানা পুলিশ। 

জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের ও ওসি তদন্ত চম্পক দাম নেতৃত্বে এসআই শৈলেন দাশের সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর  থেকে উপজেলার  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের জহুর আলীর ছেলে আকরাম আলী(৪০) এর নিকট থেকে ২৫ পিস ইয়াবা, মোড়াকরি গ্রামের মৃত জুনাইদ মিয়ার ছেলে জুমেল মিয়া (৩০) এর নিকট  থেকে ২শ পিস ইয়াবা ও সুবিদপুর গ্রামের আয়াত আলীর ছেলে পাতা মিয়ার নিকট থেকে ৯শত ৮০ পিস ইয়াবা সহ নগদ ১ লাখ ১৩ হাজার টাকা জব্দ করা হয় এবং ইয়াবা বহনকারী অটোরিকশা সিএনজি জব্দ করা হয়েছে। 

লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম  জানান ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ তিন জনকে আটক করা হয়েছে। আটককৃত  বিরুদ্ধে  মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং  বিজ্ঞ আদালতে আসামীদের কে সোপর্দ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার