সিলেটে যথাযথ মর্যাদায় পালিত মহান মে দিবস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সিলেটে যথাযথ মর্যাদায় পালিত মহান মে দিবস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০২:৫৬:০০ পূর্বাহ্ন

সিলেটে যথাযথ মর্যাদায় পালিত মহান মে দিবস

ছবি: সংগৃহীত


সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস।বুধবার (১ মে) সকালে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‍্যালিটি নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।এবারের মে দিবসে প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সামনে রেখে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এছাড়া শ্রমিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে মে দিবস পালন করছে। এসব আয়োজনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও রাষ্ট্রীয় সুযোগসুবিধা নিশ্চিতের দাবি তুলে ধরা হচ্ছে।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে সংগঠনের আম্বরখানাস্থ কার্যালয়ের সামনে থেকে লালা পতাকা মিছিল শুরু হয়ে নগরীর কোর্টে পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক