ছবি: নিজস্ব
মহান মে দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
" শ্রমিক মালিক ভাই ভাই,সোনার বাংলা গড়তে চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১লা মে) সকাল ১০:০০ ঘটিকায় মহান মে দিবস ২০২৪ এর র্যালীটি জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।
পরে মহান মে দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন, ৪ নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিক আহমেদ, শ্রমিক সংঘঠনের নেতা নূরুল ইসলাম, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, পাথর শ্রমিক কোষাধোক্ষ্য গোলাম মোস্তফা, শ্রমিকলীগ নেতা ফয়সল আহমদ, নূর মোহাম্মদ হুনা আলি সহ উপজেলা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন,হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন, রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সংঘঠনের শ্রমিকবৃন্দ।
এস এইচ টি/




