ইউনিয়নের পদ ছাড়লেন আনহার মিয়া
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ইউনিয়নের পদ ছাড়লেন আনহার মিয়া

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন

ইউনিয়নের পদ ছাড়লেন আনহার মিয়া

ছবি: নিজস্ব


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনহার মিয়া।

মঙ্গলবার ( ৩০ এপ্রিল) বিকেলে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) বিকেলে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং এব্যাপারে আইন অনুসারে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। 

আনহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পদত্যাগপত্রে আনহার মিয়া উল্লেখ করেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক।

ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা  ৩২ এর উপধারা ২ মোতাবেক পদত্যাগ করার জন্য আবেদন করলাম। দেশের অন্যান্য উপজেলার ন্যায় বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক