ছবি : নিজস্ব
শ্রমিক-মালিক গড়বো দেশ - স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধ ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক কর্ম ঘন্টার দাবির আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের সম্মানে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক লীগ,ট্রাক পিক-আপ শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এ দিবস পালিত হয়।
উপজেলা প্রশাসন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে পশ্চিম গোয়াইনঘাট ট্রাক পিক-আপ শ্রমিক সংগঠনের সভাপতি হাফিজুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ওসি তদন্ত মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র পাল সানা,সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন,পশ্চিম গোয়াইনঘাট ট্রাক পিক-আপ শ্রমিক ইউনিয়ন সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন,উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র নাথ ও সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদ আহমদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এম সি




