সিলেট বিভাগে বন্যার আশঙ্কা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সিলেট বিভাগে বন্যার আশঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ১১:৩৪:২৬ পূর্বাহ্ন

সিলেট বিভাগে বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত


সিলেট বিভাগজুড়ে আগামী সাত দিনের মধ্যে বৃষ্টি শুরু হবে। এতে সুরমা নদীর পাঁচটি পয়েন্টে পানি বেড়ে বন্যা শুরু হতে পারে। তবে তা বেশি দিন স্থায়ী হবে না। বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে মঙ্গলবার ( ৩০ এপ্রিল ) মে মাসের প্রথম সপ্তাহের জন্য বন্যার এক পূর্বাভাসে এ তথ্য  দেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আবহাওয়াবিদদের নিয়ে দুই দিন ভারতের পুনে শহরে একটি সম্মেলন হয়েছে। সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসন্ন বর্ষা মৌসুম (জুন-সেপ্টেম্বর)।

সম্মেলনে আবহাওয়াবিদরা জানান- এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের জন্য খবর হলো, এ দেশে বর্ষায় বৃষ্টি যেমন বেশি হবে, তেমনি বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ-  সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে। বরং অন্যান্য বছর যে বন্যা হয়- তা এবার আরও ব্যাপক রূপ নিতে পারে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক