সিলেট আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন-প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সিলেট আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন-প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০১:৫৪:২৪ পূর্বাহ্ন

সিলেট আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন-প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

ছবি: নিজস্ব


সিলেট আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি  ওবায়দুল হাসান।


বুধবার (১ মে) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বসার সুবিধাসম্বলিত এ ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন তিনি।


উদ্বোধনকালে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপ্রার্থীদের বসার সুবিধা হিসেবে ন্যায়কুঞ্জ উদ্বোদন করা হলেও আদালতে আসা সব মানুষ এটি ব্যবহার করতে পারবেন। সব মানুষের সমান অধিকার নিশ্চিত হলেই আইনের শাসন প্রতিষ্ঠা হয়।
তিনি আরও বলেন, দেশের বিচার বিভাগের সব ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে। উচ্চ আদালতে এরই মধ্যে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়িত হয়েছে। আগে জামিন আদেশের কপি পেতে অনেক সময় ব্যয় হত। এখন তা সঙ্গে সঙ্গেই আপলোড হয় এবং আদেশ যথাস্থানে পৌঁছে যায়।
উচ্চ আদালতের এই সুবিধা দেশের সব পর্যায়ের আদালতে পর্যায়ক্রমে চালু করা হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি জানান সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সংখ্যা বৃদ্ধিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।
ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দীনসহ সিলেটের বিভিন্ন আদালতের বিভিন্ন স্তরের বিচারক, আইন কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক