সিলেটে সড়ক পারাপারে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সিলেটে সড়ক পারাপারে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৯:১৯:১৩ পূর্বাহ্ন

সিলেটে সড়ক পারাপারে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দক্ষিণ সুরমার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধের নাম হাফিজ চান আলী (৭০)। তিনি দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে। 


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন হাফিজ চান আলী। এসময় ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো-১১-৬৬৭৫) তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চান আলীকে মৃত ঘোষণা করেন।


এদিকে, দুর্ঘটনার পর বাস রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি তাদের হেফাজতে নেয়। 


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- বাসের চালক ও হেল্পার পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক