জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০১:২১:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রার্থীদের মাঝে প্রতীক বুঝিয়ে দিচ্ছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক চুড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২রা মে) বেলা ১১:০০ ঘটিকায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থীদের মাঝে নির্বচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা  উম্মে সালিক রুমাইয়া, সিনিয়র সহকারী কমিশনার ( রেভিনিউ ডেপুটি কালেক্টর, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা)  রিপা মনি দেবী। 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

চেয়ারম্যান পদে  এম লিয়াকত আলি আনারস প্রতীক, কামাল আহমদ ঘোড়া, রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু কাপপিরিচ,ইসমাইল আলি আশিক দোয়াত কলম ও আলহাজ্ব হোসাইন আহমদ মোটর সাইকেল প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ ৮ জনের মধ্যে আবদুল খালিক টিয়া, মাওলানা কবির চশমা,এডভোকেট মাসুক উদ্দিন তালা,আবদুল হক বৈদ্যুতিক বাল্ব, নজরুল ইসলাম উড়োজাহাজ, শংকর দাস বই,বশির উদ্দিন এম এ মাইক, শাহাদ উদ্দিন সাদ্দাম টিউবয়েল প্রতীক পেয়েছেন।

৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়মতি রানী প্রজাপতি, পারভিন আক্তার ফুটবল, পলিনা রহমান সেলাই মেশিন ও মোছা: সুনারা বেগম কলস প্রতীক পেয়েছেন।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন উপস্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী আচরণবীধি নিয়ে নির্দেশনামুলক বক্তব্য  ও লিফলেট প্রদান করেন। আগামী ২১শে মে সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক