ছবি : নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বুঝিয়ে দিচ্ছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক চুড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২মে) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থীদের মাঝে নির্বচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুনজিদ কুমার চন্দ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ শামীম মোটরসাইকেল প্রতীক,মজির উদ্দিন আনারস,আবুল মনসুর মোহাম্মদ রশিদ ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পুরুষ ৫ জনের মধ্যে বর্তমান চেয়ারম্যান লাল মিয়া চশমা,সাংবাদিক আবিদুর রহমান উড়োজাহাজ,ইকবাল হোসেন মাইক,ইকবাল হোসেন মায়া তালা,এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল টিউবওয়েল প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান মহিলা ৪ জনের মধে বর্তমান ভাইস চেয়ারম্যান আয়শা বেগম ফুটবল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা হাঁস, মনোয়ারা বেগম ফুটবল ও ফাতিমা আক্তার পদ্মফুল প্রতীক পেয়েছেন।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন উপস্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী আচরণবীধি নিয়ে নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন আগামী ২১শে মে সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এম সি




