ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

সুজন চন্দ্র অনুপ, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

ছবি : নিজস্ব


সিলেটের ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ওসমানীনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি ওসমানীনগর উপজেলার সামগ্রীক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সাহায়তা কামনা করেন।

উপস্থিত সাংবাদিকরা উপজেলার উন্নয়নে নৈতিক সকল কর্যক্রমে সহায়তার আশ্বাস প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক হারুন রশিদ, অর্থ-সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুয়েব আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জব আলী সাকিব, কার্য নির্বাহী সদস্য রনিক পাল,ফজলু মিয়া, জুয়েল আহমদ প্রমুখ।

 এর আগে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস। প্রসংগত গত ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ'র কাছ থেকে দায়িত্ব  গ্রহন করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক