সিলেটে আরও ৪ নেতাকে শো ক জ করল বিএনপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সিলেটে আরও ৪ নেতাকে শো ক জ করল বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ১২:৩১:৪২ অপরাহ্ন

সিলেটে আরও ৪ নেতাকে শো ক জ করল বিএনপি

ছবি: সংগৃহীত


দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেওয়া  সিলেটে চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১ মে) কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের ৪৮ ঘণ্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে।  বিষয়টি নিশ্চত করেছেন  সিলেট জেলা বিএনপির এক র্শীষ নেতা।

শোকজ প্রাপ্ত নেতারা হলেন,  সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও  জৈন্তাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল।

জেলা বিএনপির একটি সুত্র জানিয়েছে, শোকজের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে। এরআগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া   সিলেট বিভাগের ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক