সিলেটে দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়,নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সিলেটে দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়,নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৭:২৭:০০ পূর্বাহ্ন

সিলেটে দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়,নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২ মে) বিজ্ঞপ্তিতে এতথ্য জানান  সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাৎসরিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি সোবহানীঘাট ফিডার, ৩৩ কেভি উপশহর  ফিডার, ১১ কেভি সেনপাড়া ফিডার, ১১ কেভি সোবহানীঘাট ফিডার, ১১ কেভি কুমারপাড়া ফিডার, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডাররের আওতাধীন নগরীর বেশ কিছু এলাকায় শুক্রবার (৩ মে) সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও শনিবার (৪ মে) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

শুক্রবার: জেল রোড, চালীবন্দর, কাষ্টঘর, বন্দরবাজার, সুবহানীঘাট, বিশ্বরোড, সবজিবাজার, মেন্দিবাগ, পৌরবিপনী মার্কেট এর আশেপাশের এলাকা।


শনিবার: সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, পুষ্পায়ন, মৌচাক, সাদিপুর, খরাদিপাড়া, জেল রোড, চালীবন্দর, কাষ্টঘর, বন্দরবাজার, সুবহানীঘাট, বিশ্বরোড, সবজিবাজার, মেন্দিবাগ, পৌরবিপনী মার্কেট, কুমারপাড়া, ঝেরঝেরী পাড়া, যতরপুর, মীরাবাজার, মৌবন আ/এ, বোরহান উদ্দিন মাজার, শাহপান থানা এলাকা, শাপলাবাগ, মীরাপাড়া, কল্যানপুর, কুশিঘাট, সোনাপুর, মুক্তিরচক, নোয়াগাও, সাদিপুর, সাদাটিকর ও এর আশে-পাশের এলাকা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক