নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পথসভা ও প্রচার প্রচারণায় সরগরম প্রার্থীরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পথসভা ও প্রচার প্রচারণায় সরগরম প্রার্থীরা

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৫:৩৭:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পথসভা ও প্রচার প্রচারণায় সরগরম প্রার্থীরা



নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার (০২ মে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীকগুলো বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের পরপরই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। প্রার্থীদের পথসভা ও প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নবীগঞ্জ উপজেলা। নবীগঞ্জে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন নির্বাচনে অংশ গ্রহণ করছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম পেয়েছেন ঘোড়া প্রতিক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগর প্রথম সংগঠনিক সম্পাদক এ.কে.এম নুর উদ্দিন চৌধুরী বুলবুল দোয়াত কলম প্রতিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী মোটরসাইকেল প্রতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল হেলিকপ্টার প্রতিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু চিংড়ি মাছ প্রতিক, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরী পেয়েছেন আনারস প্রতিক, উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আবুল খায়ের পেয়েছেন কৈ মাছ প্রতিক, মোস্তফা কামাল পেয়েছেন কাপ প্লেট প্রতিক। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ পেয়েছেন মাইক প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী তালা প্রতীক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী টিয়া পাখি প্রতীক, সাংবাদিক মুরাদ আহমেদ চশমা প্রতীক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. অনর উদ্দিন জাহিদ উড়োজাহাজ প্রতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান বৈদ্যুতিক বাল্ব প্রতীক, হেলাল চৌধুরী আইসক্রিম প্রতীক, রুবেল আল মামুন তালুকদার টিউবওয়েল প্রতিক ও মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী পেয়েছেন বই প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম পেয়েছেন হাঁস প্রতীক এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি পেয়েছেন ফুটবল প্রতীক।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার