ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ-ভূমিধসে নিহত ২৯
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ-ভূমিধসে নিহত ২৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৬:৪০:৩৩ পূর্বাহ্ন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ-ভূমিধসে নিহত ২৯

ছবি: সংগৃহীত


ব্রাজিলের দক্ষিনাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্ডে দো সুলে ব্যাপক ঝড়-বৃষ্টি, হড়কা বান ও ভূমিধসে ২৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৬০ জন।

রিও গ্রান্ডে দো সুল প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ তথ্য। নিখোঁজদের উদ্ধারে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা ইতোমধ্যে অভিযান শুরু করেছেন বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রিও গ্রান্ডে দো সুলে প্রদেশের ওপর দিয়ে বয়ে গেছে ব্যাপক ঝড় ও বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বর্ষণ। ব্যাপক এই দুর্যোগ এবং তার প্রভাবে সৃষ্ট হড়কা বান, ভূমিধসে নিহত-নিখোঁজদের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন প্রদেশটির ১২৪টি শহরের ১০ হাজার ২৪২ জন মানুষ।  

প্রবল ঝড়-বৃষ্টিতে প্রদেশের একটি জলবিদ্যুৎপ্রকল্পের বাঁধ ভেঙে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

প্রাদেশিক সরকার ইতোমধ্যে রিও গ্রান্ডে দো সুলেজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রদেশের গভর্নর এদুয়ার্দো লেইটে সামজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বক্তব্যে বলেন, ‘বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি—তা শুধু সংকটপূর্ণ নয়, বরং ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ পরিস্থিতি এটি।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভা ইতোমধ্যে হেলিকপ্টারে প্রদেশের বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখেছেন। সফরের পরে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে আমি গভর্নর এবং মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছি…. আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই দুর্যোগ পরিস্থিতির মোকাবিকলা করব।’

প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেনন, বুধবার রিও গ্রান্ডে দো সুলের গভর্নরকে টেলিফোন করেছিলেন লুলা দা সিলভা। ফোনে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রাদেশিক সরকারকে যাবতীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার