ওসমানীনগরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকরে মুখে হাসির ঝিলিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ওসমানীনগরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকরে মুখে হাসির ঝিলিক

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৮:০২:০২ পূর্বাহ্ন

ওসমানীনগরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকরে মুখে হাসির ঝিলিক

ছবি : নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। চলতি মৌসমে উপজেলায় লক্ষমাত্রার চেয়ে অধিক উৎপাদন হয়েছে বোরো ফসল। বৈশাখের শেষ সময়ে মাঠে ধান কটাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও চলছে ধান মাড়াইএর কাজ। তাপপ্রবাহ উপেক্ষ করে মাঠের আধাপাকা ধানও কাটছেন কৃষকরা। অব্যাহত তাপপ্রবাহে জমির ধান তুলতে কৃষকদের কষ্ট আরও বাড়লেও আগামী কিছুদিনের মধ্যে তারা বৃষ্টি চাচ্ছে না তারা। উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩৭টি কম্বাইন হারভেস্টার মেশিন ধান কাটছে। অন্যদিকে, শ্রমিকের অতিরিক্ত মুজুরি ও শ্রমিক সংকটে দিশাহারা কৃষকরা।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিগত মৌসমের তুলনায় চলতি মৌসুমে বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে ৬ হাজার ৫শ ১৫ হেক্টর জমিতে আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষমাত্রা ছাড়িয়ে ৬ হাজার ৬শ ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উৎপাদন ধরা হয়েছে ২৭ হাজার ২শ ১ মেট্রিক টন চাল। 

প্রবাস থেকে দেশে এসে বৈশাখী ধান তুলতে হাওরে ধান কাটছেন খালিদুর রহমান। তিনি জানান, চলতি মৌসমে তিনি ২০ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। ইতিমধ্যে ১৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে নিয়েছেন। বর্তমানে ৫ বিঘা ধান মাঠে থাকলেও শ্রমিক সংকটে তিনি নিজেসহ অতিরিক্ত মুজুরী দিয়ে ধান কাটাচ্ছেন। 

কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন উপজেলার উমরপুর ইউনিয়নের বুরহান আহমদ। তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত মাঠে ধান কাটতে হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে আরো কয়েকদিন ধান কাটা যাবে। 

উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) সায়মা নাজনীন বলেন, সময়মতো প্রয়োজনীয় সার,বীজ ও কীটনাশক প্রয়োগ করায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তাপপ্রবাহ ও শীলাবৃষ্টির কারণে তারাতাড়ি ধান কেটে ঘরেত তুলতে এবং শ্রমিক সংকটে উপজেলায় ৩৭টি কম্বাইন হারভেস্টার মেশিন ধান কাটছে। পাশাপাশি দ্রুত ধান কেটে বাড়িতে নিতে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক