ছবি: সংগৃহীত
সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামের এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে।
বর্তমানে তিনি নগরীর ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে বসবাস করতেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন জানান, ছুরিকাঘাতে ঐ তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি।
এম সি




