জৈন্তাপুরে বীর মুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বীর মুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ১১:৫১:৫৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বীর মুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বাউরভাগ চাতলারপাড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ'র রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত নানান রোগে ভুগছিলেন। বীরমুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ ৭১ এর রণাঙ্গনের একজন যোদ্ধা। তিনি চাতলারপাড় গ্রামের মৃত হাসন রাজা ও আয়মনা বিবির পুত্র।

শুক্রবার রাত ১০:০০ ঘটিকায় চাতলারপাড় জামে মসজিদে তার জানাযা সম্পন্ন করা হয়। এর আগে জাতীর এই শ্রেষ্ঠ সন্তানকে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রিয় মর্যাদা প্রদান কালে জাতীর এই শ্রেষ্ঠ সন্তানের মরদেহে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল রীতি অনুযায়ী পূর্ণ মর্যাদায় তাকে সম্মান প্রদর্শন করে। এ সময় তার সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। জানাযা শেষে সামাজিক গৌরস্হানে সমাহিত করা হয় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জৈন্তাপুর শাখার সভাপতি শামিম আহমেদ, সহ সভাপতি ও স্হানীয় ইউপি সদস্য আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামাল জামান,সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ,বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জৈন্তাপুর শাখার  সাধারণ সম্পাদক বেলাল আহমদ,সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ , কৃষি বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ সহ স্হানীয় মুসল্লীগণ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক