সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৮:৪০:৩৫ পূর্বাহ্ন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি


সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম শিবলু আহমেদ (২৮)।

শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার পৌর শহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবলু আহমেদ উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি বিয়ানীবাজার পৌর এলাকার খাসা পন্ডিতপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানিয়েছেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক