সড়ক দুর্ঘটনা: এপ্রিল মাসে সিলেটে ৩৭ দূর্ঘটনায় নিহত ৪৪
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনা: এপ্রিল মাসে সিলেটে ৩৭ দূর্ঘটনায় নিহত ৪৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৩:২৬:০০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনা: এপ্রিল মাসে সিলেটে ৩৭ দূর্ঘটনায় নিহত ৪৪


বর্তমান ২০২৪ সালের বিগত ৩ মাসের চেয়ে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগের সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে সিলেট জেলায় ও সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দূর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৮টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কেই ৫টি দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছেন।

সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ জন মোটরসাইকেল চালক ও  আরোহী ও ১৪ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ২৩ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

এছাড়া এপ্রিল মাসে নিহত ৪৪ জনের মধ্যে ৩৫ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মার্চ মাসে সিলেট বিভাগে ৩৬টি দূর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছিলেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক