ছবি : নিজস্ব
কালের বিবর্তণে সিলেটের ওসমানীনগর থেকে হারিয়ে যাচ্ছে পরিবেশ ও প্রকৃতি বন্ধু তালগাছ। সুমিষ্ট ফল দেয়া ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ থেকেও তালগাছ রক্ষা করে মানুষকে। বন ও পরিবেশ রক্ষা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার তাল গাছ রোপণ করলেও তার অস্থিত্ব খোঁজে পাওয়া দায়।
বিগত কয়েক বছর আগে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয় ছাড়াও রাস্তার পাশে বজ্রপাত নিধনে সরকারী উদ্যোগে রোপন করা হয় তাল গাছ। কিন্তু বেশিরভাগ বিদ্যালয় ও রাস্তার পাশে রক্ষণাবেক্ষনের অভাবে তালগাছের আস্তিত্ব খোঁেজ পাওয়া যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, তাল গাছ নিয়ে রচিত হয়েছে বহু কবিতা-গান। “ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ, ঐখানেতে বাস করে কানাবগীর ছায়” তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে- বইয়ের পাতায় কবিতা থাকলেও বাস্তবে এর কোন মিল নেই। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পরিবেশ বান্ধব তাল গাছের দেখা পাওয়া দায়।
এক সময় তালের পিঠা, তালের গুড়, তালের রস, সব মানুষের ছিলো প্রিয় খাবার। বিশেষ করে অতীত সময়ে গ্রাম-বাংলায় তালের পিঠা ছাড়া আত্মীয়তা কল্পনাই করা যেত না। ক্রমশই তাল গাছ হারিয়ে যাওয়ায় গ্রামীণ পরিবারগুলোতে নেই, সেই তালের পিঠার অস্তিত্ব। গাছের পাতা দিয়ে ঘর, হাতপাখা, তালপাতার চাটাই, মাদুর, পুতুল ইত্যাদি বহুবিধ প্রয়োজনীয় সামগ্রী তৈরি হয়ে থাকে। এমনকি তালের কাট দিয়ে বাড়ি, নৌকা, হাউস বোট ইত্যাদি তৈরি হত। গ্রাম-বাংলার ঐতিহ্য রক্ষা ও শোভাবর্ধনেও তাল ও নারিকেল গাছের জুড়ি মেলে না। একটা সময় বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে সারি-সারি তাল গাছ শোভা পেতে দেখা গেছে। কিন্তু কালের আবর্তে উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের তালগাছ।
বর্তমানে উপজেলার কয়েকটি গ্রামে গেলে দেখা পাওয়া যায় তাল গাছের। বিলুপ্তির পথে তাল গাছের ঐতিহ্য রক্ষায় নেই তেমন কোনো উদ্যোগ। তাই বজ্রপাত নিধনে তালগাছ রোপন ও রক্ষণাবেক্ষনের উপর গুরুত্ব দেওয়ার দাবি জানিছেন উপজেলার সুশিল সমাজ।
বিশেষজ্ঞদের মতে, তাল ও নারিকেল গাছ দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালের ফলে রয়েছে ভিটামিন এ,বি ও সি, জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়ামসহ অনেক খনিজ উপাদান।
প্রবিণ ব্যক্তি মাওলানা নুরুল ইসলাম জানান, একটা সময় তালের পিঠা বানালে কয়েকবাড়ি পর্যন্ত এর ঘ্রাণ পাওয়া যেত। এখন তো তালই পাওয়া যায় না। ভ্যাপসা গরমে তালের বিচি ছিলো বেশ উপকারী। সিলেটি একটি প্রবাদ আছে, বাবায় লাগায়,ছেলেয় চায়, আর নাতীরা খায়। একটি তালগাছ কত বছর বাঁচে এর থেকে জানা যায়। তাই তালগাছ রোপন ও রক্ষণা বেক্ষণ করা গেলে একটা সময় আমাদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশী বজ্রপাতের প্রাণাহানী থেকেও আমরা রক্ষা পারো।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক বলেন, প্রথমিক বিদ্যালয়ে তাল গাছের বিচি দেয়ো হয়েছিলো। নানা কারণে বেশির ভাগ বিচি থেকে গাছ গজায়নি। তারপরও আমরা বিদ্যালয়ের পাশে তালগাছ রোপণের জন্য সংশ্লিষ্টদের বলেছি।
এম সি




