ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করার আহবান জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
শনিবার (৪ মে) বিকেলে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম সেবা ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে ও উপস্থিত জনসাধারণকে পেনশন স্কিম নিয়ে উদ্বুদ্ধকরণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদের সভাপতিত্বে ও ইউপি সদস্য ইলিয়াস আলি সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কিম সেবা সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি বলেন প্রতিটি মানুষের জীবনের সুরক্ষা ও শেষ বয়সে আর্থিক নিরাপত্তার জন্য চারটি ক্যাটাগরীতে সর্বজনীন পেনশন স্কিম সেবা নেয়ার আহবান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (সেকেন্ড অফিসার) সাহিদ মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, বিশিষ্ট সমাজসেবী মতিউর রহমান মতি,ইউপি সদস্য ফারুক আহমেদ,মো মুতলিব,মতিউর রহমান,রুবেল আহমেদ, নজরুল ইসলাম, রফিক আহমেদ, হরিপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ সহ বিশিষ্ট মুরুব্বি, আলেম উলামা, শ্রমজীবি পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।
এম সি




