জৈন্তাপুরে নির্বাচনী ঝুলানো পোস্টার বৃষ্টিতে ভিজে নষ্ট, শুধু সুতা দৃশ্যমান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নির্বাচনী ঝুলানো পোস্টার বৃষ্টিতে ভিজে নষ্ট, শুধু সুতা দৃশ্যমান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৩:৪৬:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নির্বাচনী ঝুলানো পোস্টার বৃষ্টিতে ভিজে নষ্ট, শুধু সুতা দৃশ্যমান

ছবি: নিজস্ব


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মোতাবেক নির্বাচনী পোস্টারে কোন প্রকারের লেমিনিটিং কিংবা পলিথিন মোড়ানোয় নিষেধাজ্ঞা থাকায় গতরাতের ভারী বৃষ্টিতে নির্বাচনী পোস্টার সব ভিজে বর্তমানে পোস্টার শূন্য পুরো উপজেলা।

রবিবার ( ৫ই মে) সরজমিনে গিয়ে দেখা যায় নির্বাচনী প্রতীক বরাদ্দের পর বাসস্টেশন কিংবা বড় ছোট বাজার এলাকায় বিভিন্ন পদের প্রার্থীদের উম্মুক্ত ভাবে সুতায় ঝুলানো পোস্টার পানিতে ভিজে নষ্ট হয়ে শুধু সুতা দৃশ্যমান রয়েছে। কেবল মাত্র বিক্ষিপ্তভাবে কিছু পোস্টার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দায় ঝুলানো হলে তা দৃশ্যমান রয়েছে।

এদিকে গত ৩০শে এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকে কয়েকজন প্রার্থী পোস্টারের সাথে পলিথিন মোড়ানো অবস্থায় লাগিয়ে ছিলেন। পরে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার নির্দেশে আচরণবিধী পরিপন্থী হওয়ায় প্রার্থীরা নিজ উদ্যোগে তা অপসারণ করে পরে নতুন করে পুনরায় পোষ্টার ঝুলিয়ে ছিলেন।

সেই সাথে শনিবার বিকেলে সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখতে বের হলে কয়েকজন প্রার্থীর ফেস্টুন দেখতে পেয়ে  তা খুলে ফেলেন। সেই সাথে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোন প্রকারের ফেস্টুন ব্যবহার না করতে প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন। 

এদিকে ঝড় বৃষ্টির মৌসুম হওয়ায়তে পোস্টার লাগানো নিয়ে বিপাকে পড়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী জানান অন্তত পোস্টারগুলো বৃষ্টি থেকে রক্ষা পেতে নির্ধারিত গুরুত্বপূর্ণ  কিছু স্হানে পোস্টারের সাথে পানি নিরোধক লেমিনেটিং পেপার ব্যবহারের সুযোগ দিলে বাড়তি সমস্যা থেকে প্রার্থীরা রক্ষা পেতো। 

এ বিষয় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, আচরণবিধি শুধু পোস্টারের ক্ষেত্রে নয় বরং নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত আচরণবিধির তালিকা প্রত্যেক প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের দিন তুলে দেয়া হয়েছে। আচরণবিধির বাহিরে কোন কিছু করা যাবে না। তিনি সকল প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে ভোট গ্রহন  ও নির্বাচন সম্পন্ন করার আহবান জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক