লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সিলেটে লালন প্রেমীদের সাংস্কৃতিক প্রতিবাদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সিলেটে লালন প্রেমীদের সাংস্কৃতিক প্রতিবাদ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৮:৫২:১৫ পূর্বাহ্ন

লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সিলেটে লালন প্রেমীদের সাংস্কৃতিক প্রতিবাদ

ছবি: সংগৃহীত


শরীয়তপুরের ভেদরগঞ্জে লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সঞ্জয় রক্ষিত (৪০) নামে এক যুবককে আটকের প্রতিবাদে গানে গানে সাংস্কৃতিক প্রতিবাদ করেছেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা। 

'আমরা লালনের গান গাই গান এ-ই আমাদের প্রতিবাদের ভাষা' স্লোগানে (৫ মে) রবিবার বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রতিবাদ করা হয়।

আমরা লালন প্রেমী ব্যানারে সাংস্কৃতিক প্রতিবাদের সমন্নয় করেন সাংস্কৃতি কর্মী পল্লব ভট্টাচার্য্য, মৃনাল কান্তি দাশ, নয়ন সরকার নিমু, রেজা রুবেল, জয়ন্ত কুমার দাশ। এতে লালন সঙ্গিত পরিবেশন করেন প্রদ্যুত লিটন, সায়েম আহমদ, কনক আচার্য। 

এই সাংস্কৃতিক প্রতিবাদে সংহতি প্রকাশ করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু,  কথাকলি সিলেটের নিলাঞ্জন দাশ টুকু, পাঠশালার পরিচালক হুমায়ুন কবির জুয়েল, থিয়েটার বাংলা সিলেটের সভাপতি তাজুদ মিয়া কামালি, ডিবিসি নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সাংস্কৃতিক কর্মী প্রত্যুষ তালুকদার, খোয়াজ রহিম সবুজ, রজন চক্রবর্তী, সুব্রত দাস, নাবিল হোসেন, আজমল আলী, মিঠু দাস জয়, রিপেশ দাস, রাহুল সরকার, নিবেন্দু তালুকদার, রাজ দেবনাথ, দ্বীপ দাস, জুবায়ের আহমেদ, বিজয় সিং, চিন্ময় দেব, বিশাল দে বৃত্ত, পৃথম দাস, নোমান আহমদ, আলী হায়দার মিদুল, আফজল হোসেন, জনি কান্ত শর্মা, সোহেল আহমেদ, আব্দুল মতিন লাল, নির্জর তালুকদার প্রমুখ। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক