সিলেটে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সিলেটে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৯:৩২:০৩ পূর্বাহ্ন

সিলেটে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত


জাতীয় উন্নয়নে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মে) দুপুরে নারী উদ্যোগ কল্যাণ সমিতির উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও দেশের সার্বিক উন্নয়নমূলক কাজে তাদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। তাদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করছে সরকার। এতে করে, হিজড়ারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। সেলুনে চুল কাটার প্রশিক্ষণসহ বিউটি পার্লারে কাজ শিখানো, কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তোলা সম্ভব।

নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভাপতি ও শ্রেষ্ঠ জয়িতা শাহিদা শিকদারের সভাপতিত্বে ও সৌমিক বনিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাংবাদিক আহমদ আলী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জ্যোৎস্না হিজড়া, সুরাইয়া হিজড়া, প্রবীর হিজড়া, চাদনী হিজড়া, লিমা হিজড়া, আদুরী হিজড়া, শামীমা হিজড়া, পাখি হিজড়া, ডালিয়া হিজড়া, মোশাররফ হিজড়া, আলম হিজড়া, রুবেল হিজড়া প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক