সিলেটে সাত জেলার ইমামদের ৫দিন ব্যাপি রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সিলেটে সাত জেলার ইমামদের ৫দিন ব্যাপি রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন

সিলেটে সাত জেলার ইমামদের ৫দিন ব্যাপি রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন

ছবি: সংগৃহীত


ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহিউদ্দিন বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশের প্রত্যাশিত নাগরিক গড়ে তুলতে ইমাম ও খতিবরা বয়ানের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি করছেন।

রোববার (৫ মে) নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সাত জেলার ইমামদের ৫দিন ব্যাপি রিফ্রেসার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত একশো ইমাম অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার (সিলেট) কামরুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন ও ইউনিসেফের সিলেট প্রতিনিধি শেখ আলী হায়দার আজম।

সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সমাজবিজ্ঞান প্রশিক্ষক মো. আনোয়ারুল কাদির। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষাণার্থী ইমাম আবদুস সামাদ আজাদ।

প্রধান আলোচকের বক্তব্যে ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার (সিলেট) কামরুল আলম বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে ইমামরা দেশের মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে অসামান্য অবদান রেখেছেন।

সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলছে। প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে সচেনতা সৃষ্টি করে যাচ্ছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক