কমলগঞ্জে প্রবাস ফেরত স্ত্রীর গলা কেটে থানায় হাজির স্বামী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

কমলগঞ্জে প্রবাস ফেরত স্ত্রীর গলা কেটে থানায় হাজির স্বামী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে প্রবাস ফেরত স্ত্রীর গলা কেটে থানায় হাজির স্বামী

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী বেগম (২৬) নামে প্রবাসফেরত স্ত্রীকে নিজ হাতে গলাকেটে হত্যা করেছে স্বামী সফর আলী। হত্যার পর রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় হাজির হন সফর আলী।

রবিবার সকাল সাড়ে  ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউপির বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। সফর আলী বাঘমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের রমজানের চারদিন আগে সৌদি আরবে যান এক সন্তানের জননী শিল্পী বেগম। গত শনিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফেরত এসে রবিবার সকালে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পরপরই পরকীয়ার অভিযোগ আনলে স্বামী-স্ত্রী ঝগড়া করেন। এক পর্যায়ে স্বামী সফর আলী ঘরে রাখা দেশীয় দা দিয়ে গলাকেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পন করেন।

ডিউটি অফিসার এসআই শাহজালাল জানান, হঠাৎ করে সকালে অস্ত্র হাতে রক্তাক্ত অবস্খায় একটি লোক এসে বলে সে তার স্ত্রীকে হত্যা করেছে। পরে ওসি স্যার তাকে ভিতরে এনে লকআপ করেন। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক