সিলেটে সকালে আবারও কালবৈশাখীর তাণ্ডব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সিলেটে সকালে আবারও কালবৈশাখীর তাণ্ডব

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন

সিলেটে সকালে আবারও কালবৈশাখীর তাণ্ডব

ছবি: সংগৃহীত


সিলেটজুড়ে তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি ও কালবৈশাখী।সাত সকালে সূর্যের আলো উঁকি দিতে না দিতেই সোমবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাতের মতো অন্ধকার নেমে আসে সিলেট নগরীতে। শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। ঝড়ো হাওয়ার সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কালবৈশাখীর তাণ্ডব চলে।

কালবৈশাখী ঝড়ে সিলেটের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে অন্তত শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে রোববার (৫ মে) সন্ধ্যার পর থেকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানে কালবৈশাখী আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছপালা ভেঙে পড়ে। এছাড়াও শিলাবৃষ্টিতে টিনের চালা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে আগামী এক সপ্তাহ সিলেটের ওপর দিয়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

তিনি বলেন, মার্চ, এপ্রিল ও মে এই তিনমাস ঝড়ো হাওয়া ও কালবৈশাখী থাকে। তবে তা একাধারে না হয়ে বিক্ষিপ্তভাবে বয়ে যায়। আগামী এক সপ্তাহ সিলেটের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।

তিনি আরও বলেন, সোমবার (৬ মে) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এছাড়াও শিলাবৃষ্টির কারণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সিলেটের বিভিন্ন এলাকা।

কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন চৌধুরী বলেন, শিলাবৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। শক্তিশালী ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক