ছবি: নিজস্ব
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, আগাম বন্যার কথা চিন্তা করে জগন্নাথপুর উপজেলার জনসাধারণকে সর্তক থাকতে হবে।
এছাড়াও আগাম বন্যার পূর্বপ্রস্তুতি বিষয়ে সর্তক হওয়া এবং সকল ধরনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম।
রবিবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার আশীষ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাঠ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।
এস এইচ টি/




