সিলেটের কানাইঘাটে বজ্রপাতে এক প্রবাসীর মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সিলেটের কানাইঘাটে বজ্রপাতে এক প্রবাসীর মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০২:২৬:৫৪ পূর্বাহ্ন

সিলেটের কানাইঘাটে বজ্রপাতে এক প্রবাসীর মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ মে) সকালে উপজেলার ৩ নম্বর দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বজ্রপাতে নিহত ব্যক্তি  উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র পুত্র ওমান প্রবাসী মোহাম্মদ মাহতাব  উদ্দিন উরফে মাতাই। 

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে নিহত মাহতাব উদ্দিন সুরমা নদী তীরবর্তী  মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

বজ্রপাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক