বাহুবলে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৮
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বাহুবলে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৮

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০২:৫০:১৮ পূর্বাহ্ন

বাহুবলে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৮

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকার সিএনজি অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ও সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকার সুঘর গ্রামের আব্দুস ছোবহান (৭০)।

স্থানীয়রা জানায়, হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকার সুঘর থেকে নিহত আব্দুস ছোবহান পরিবারের সকল সদস্যদের নিয়ে একটি সিএনজি নিয়ে ছেলের শ্বশুরবাড়ী সাতগাঁও গ্রামে নাতিনের নাম রাখার দাওয়াতে যাওয়ার পথে নতুন বাজার নামক স্থানে পৌঁছলে একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জন আহত হয়।

আহতরা হলেন একলাছ (২১),পিংকি (১৮), তাওহীদ (২মাস), ফুলমতি (৭০), ফুল মিয়া (৩৫),কেয়া (৩) তাদেরকে মৌলভীবাজার ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় সিএনজির গ্যাস সিলিন্ডার ভেঙ্গে সিএনজিতে আগুন ধরে গিয়ে সিএনজিটি পুড়ে যায়।

ভাদেশ্বর ইউনিয়নের মেম্বার কাজল মিয়া দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার