ইউক্রেনকে যে নির্দেশ দিলেন পুতিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ইউক্রেনকে যে নির্দেশ দিলেন পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৪:০৯:২৫ পূর্বাহ্ন

ইউক্রেনকে যে নির্দেশ দিলেন পুতিন



ইউক্রেনের আশপাশে পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি নৌ এবং বিমানবাহিনীও অংশ নেবে এই মহড়ায়। সোমবার (৬ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপির।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্র নিয়ে বারবার কথা বলছেন পুতিন। গত ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি সতর্ক করে বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের ‘প্রকৃত’ ঝুঁকি রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলাকালীন নন-স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি ও ব্যবহার অনুশীলনের জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হবে।

নন-স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নকশা করা হয় এবং এটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরিবহন করা সম্ভব।

ক্রেমলিন বলেছে, ‘কিছু পশ্চিমা কর্মকর্তার হুমকির মুখে’ রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে ‘অদূর ভবিষ্যতে’ এই পারমাণবিক মহড়া অনুষ্ঠিত হবে।

এতে রুশ বিমানবাহিনী এবং নৌবাহিনীর পাশাপাশি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার সৈন্যরাও অংশ নেবেন। ইউক্রেনের সীমান্তবর্তী এবং দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডগুলোকে অন্তর্ভুক্ত করে গঠিত হয়েছে এই জেলা।

ইউক্রেন যুদ্ধ চলাকালে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্রমবর্ধমান হুমকিতে উদ্বিগ্ন পশ্চিমা কর্মকর্তারা।

গত বছর রাশিয়া ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির অনুমোদন বাতিল করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি চুক্তি প্রত্যাহার করেছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার