জকিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে লতিফি হ্যান্ডসের ঘর উপহার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

জকিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে লতিফি হ্যান্ডসের ঘর উপহার

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন

জকিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে লতিফি হ্যান্ডসের ঘর উপহার


সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর শহরের নরসিংপুর গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে “লতিফি হ্যান্ডস”-এর পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

গত রবিবার (২৮ এপ্রিল) ঘূর্ণিঝড়ে নরসিংপুর গ্রামের মরহুম আব্দুস শুক্কুরের ঘরের উপর একটি গাছ পড়ে পুরো ঘরের চালা ভেঙ্গে মাটিতে পড়ে যায়। হতাহত বা প্রাণহানি ঘটনা না ঘটলেও ঘরের সকল মালামাল ভেঙ্গে চুরমার হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় পরিবারটি।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ বিষয়টি লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরীর মাধ্যমে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী (বড় ছাহেব)কে অবহিত করা হলে। বড় ছাহেবের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে “লতিফি হ্যান্ডস”-এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

জামাল আহমদ বলেন- জকিগঞ্জের নরসিংহপুর এলাকার মরহুম আব্দুস শুকুর ভাই পাঁচটি ছেলে ও মেয়ে রেখে মৃত্যুবরণ করেছেন। এদিকে কালবৈশাখী ঝড়ে কেড়ে নিল মাথা গুঁজার সম্বল ঘরটিও। পিতা-মাতা হারা সাতটি সন্তান খোলা আকাশের নিচে দিশেহারা হয়ে পড়ে। বিষয়টি লতিফিয়া এতিমখানা ফুলতলীর  ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরীকে অবগত করলে দ্রুত সময়ের মধ্যে তাদের মাথাগুজার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

“লতিফি হ্যান্ডস”-এর পক্ষ থেকে ঘর পেয়ে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী ও উনাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিবারটি।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক