ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের প্রসারে বিসিকের ভূমিকা শীর্ষক সেমিনার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের প্রসারে বিসিকের ভূমিকা শীর্ষক সেমিনার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন

ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের প্রসারে বিসিকের ভূমিকা শীর্ষক সেমিনার

ছবি: সংগৃহীত


বিসিক জেলা কার্যালয় খাদিমনগর সিলেট এর আয়োজনে এবং বিপণন বিভাগ বিসিক ঢাকার সহযোগিতায় আন্তর্জাতিক চাহিদার গুরুত্ব বিবেচনায় ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের প্রসারে বিসিকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ মে) সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।


সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও সম্প্রসারণ কর্মকর্তা আসমা বেগম এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিপণন, নকশা ও কারুশিল্প বিসিক এর পরিচালক আব্দুন নাসের খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার। বক্তব্য রাখেন গ্রাসরুটস এর সিইও হিমাংশু মিত্র।
এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক